Showing posts with label কাঁটা. Show all posts
Showing posts with label কাঁটা. Show all posts

Friday, March 25, 2011

কাঁটা

বাংলাদেশ, তোমার সুন্দর বাগানে,
হানা দিয়েছিল যারা,
তারাতো ছিল পরাজিত,
তব রয়ে গেল দেশটায়- কিছু কাঁটা।

গোলাপ যেমন খুব সুন্দর,
তার সাথে থাকে কাঁটা,
অবিচ্ছেদ্দ্যভাবে আছে সেই কাঁটা,
বিবেককে করছে আজ- বড় তাঁড়া।

সুন্দর তুমি কেন এমন হও?
কেন থাকে হুঁশিয়ারি বাণী?
সর্বদা কেন অন্ধকারেই,
আলোর জয়গান শুনি?



© ইনামুল হাফিজ লতিফী
enamul.hafiz.sust@gmail.com