Showing posts with label বাংলাদেশ. Show all posts
Showing posts with label বাংলাদেশ. Show all posts

Monday, August 28, 2017

মিয়ানমারের তৈরি করা "রিজিওনাল আনরেস্ট" রুখতে ১৯৭১ আমাদের যে শিক্ষাটি দেয়

বাংলাদেশ এবং ভারত ঐতিহাসিকভাবে ভূরাজনৈতিক দিক থেকে আবারও একই অবস্থানে দাঁড়িয়ে।

ভারত যেমন অনৈতিকভাবে চীন এর সামরিক চাপে হেনস্তা হচ্ছে ডোকলাম-ডংলাং এরিয়াতে, বাংলাদেশ ঠিক তেমনিভাবে প্রতিনিয়ত মানবিকতার বিপর্যয় দেখছে মিয়ানমার থেকে নাফ নদীতে ভেসে আসা শত শত লাশে এবং মিয়ানমার কর্তৃক প্রতিনিয়ত সবধরনের আন্তর্জাতিক আইনগুলোকে বুড়ো আঙ্গুল দেখানোর মাঝে।
মজার ব্যাপার, চীন যেমন ডোকলাম-ডংলাং এ নিজেদের বিজয় হয়েছে বলে দাবি করছে (১), মিয়ানমারও ঠিক একইভাবে যেভাবেই হোক রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকিয়ে নিজেদের বিজয় নিশ্চিত করতে সদা-সচেষ্ট। দেশ দুটি এর মাঝে আচরণগত মিল হলো- "জোর যার মুল্লুক তার"। কোনভাবে দেশ দুটি ভুলে গিয়েছে এটা একবিংশ শতাব্দী, জাতিসংঘ সেই ২০১৬ থেকে বলে আসছে মিয়ানমার সেখানে রোহিঙ্গাদের অস্তিত্ব পুরোপুরি শেষ করে দেবার জন্য হত্যাযজ্ঞ চালাচ্ছে (২)।

এর মাঝে রোহিঙ্গাদের জাতীয়তাবাদী এবং ন্যুনতম মানবিক অধিকার নিশ্চিত করবার লড়াইকে অন্যদিকে ডাইভার্ট করে অং-সান-সু-কি এবং তার লেলিয়ে দেয়া সামরিক বাহীনি একে "সন্ত্রাসী-জঙ্গি ম্যুভমেন্ট" নামে চালিয়ে দিতে তৎপর। এটা খুব স্বাভাবিকও বটে। বাংলাদেশ যখন ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে, ঠিক তখন পাকিরাও একইভাবে বাংলাদেশি মুক্তিবাহীনিকে সন্ত্রাসী বাহীনি বলে চালিয়ে দিতে চেয়েছিলো (৩)। সেই সময়, বাংলাদেশের পাশে এইধরণের কন্সপাইরেসি আর প্রোপাগান্ডা রুখতে ভারত ও রাশিয়া খুব শক্তভাবেই দাঁড়িয়েছিল।

বিশ্ব রাজনৈতিক পরিসরে, চীন, মিয়ানমার, এবং পাকিস্তান- এই তিন রাষ্ট্র বড় ভাই আর ছোট ভাই হিসেবেই পরিচিত।

বাংলাদেশ-ভারত এই পরিস্থিতিতে এখন কি করা উচিত তা আমরা ১৯৭১ থেকে ধার করে আবারও শিখে নিতে পারি!


~ #ইহাল

Wednesday, December 16, 2015

16 December 2015: Happy Victory Day Bangladesh




Happy Victory Day Bangladesh!

However, the ‪#‎Victory‬ that we achieved is still unrealized by us, I think. Last night when I was travelling by bus from Dhaka to Sylhet, I heard at several places that people are celebrating this auspicious moment with Indian Patriotic Songs!

Indeed, it is more than ‪#‎funny‬! There is no obligation anywhere if you hear such song at any other moment, but when you are celebrating your country's victory with another country's ‪#‎patriotic‬ songs then either it means, you don't occupyidentify your own identity or you are just completely insane.

Grow up and get The ‪#‎Clue‬, realize the worthiness of the Bangladesh's #Victory Day from your heart.

May the Bangladesh live long, amen.


Wednesday, June 4, 2014

এখন কি দেশ মেধাশূণ্য হয় না- প্রশ্ন ফাঁস হবার কারণে, মাননীয় শিক্ষামন্ত্রী?

এই কয়দিন আগে হঠাৎ করেই আমার যাওয়া হয় আমাদের ভার্সিটির লাইব্রেরী বিল্ডিং এর মুক্তিযুদ্ধা কর্ণারে।

সেখানে বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিভিন্ন রাজনৈতিক বিষয়াদির উপর লেখা অনেকগুলো প্রবন্ধ নিয়ে একটি বই পেলাম (বইটির লেখাগুলো পড়ে আঁচ করতে পেরেছি যে এটি লিখবার সময় তিনি তখন ক্ষমতার বাইরে ছিলেন)।

তো সেখানে একটি লেখা পেলাম, যেখানে তিনি সেইসময়ের বিএনপি- জামায়াত জোটের প্রচন্ড সমালোচনা করেছেন, দেশকে মেধাশূণ্য জাতি করে তুলছেন প্রশ্ন ফাঁস করবার মাধ্যমে সেসব কথা বলছেন। মজার বিষয় হলো, এই যে প্রশ্ন ফাঁস নিয়ে তিনি এতো কথা বললেন, তার সবই কেবল একটি বিসিএস পরীক্ষার একটি মাত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে করেছিলেন, উদ্ধৃত্ব করেছিলেন কয়েকটি জাতীয় সংবাদের খবরকে।

আর এখন, প্রতিটা পাবলিক পরীক্ষার সব প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পত্রিকার সংবাদসহ গণণা করলে গত ৫- ৬ বছরে কম করে হলেও ২০০- ২৫০ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাও পরীক্ষার ২-১ দিন আগেই। ফাঁসকৃত প্রশ্ন না পেলে এখন ছাত্র-ছাত্রীরা এমন আচরণ করে, যেনো তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলো। এখন দেশের মেধা এবং মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকলো, মাননীয় মন্ত্রী?

অথচ আপনি আপনার জাদুকরী বক্তব্য দিয়ে দাবি করলেন যে, আপনাকে না কি ক্ষমতা থেকে নামানোর ষড়যন্ত্র করা হচ্ছে *(১,২)।

বক্তব্যটিকে জাদুকরী বললাম এজন্য যে, কারণ তিনি সরাসরি বলেননি, এই প্রশ্নপত্র ফাঁস তার বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি ব্যাবস্থা, কিন্তু ঠিকই পোরক্ষভাবে কোচিং সেন্টারের বিরুদ্ধে ঊনি ব্যাবস্থা নেয়ায় তার আজ এই অবস্থা, এটা বলে যা বুঝানোর বুঝিয়ে দিয়েছেন।

ব্যাপারটি হলো, কারও তো ষড়যন্ত্রও করবার দরকার পড়ে না, মাননীয় মন্ত্রীর আমলে যে পরিমান প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তিনি যদি সৎ হয়ে থাকেন এবং ক্ষমতালোভী না হয়ে থাকেন, তাহলে নিজ থেকেই এতোদিনে পদত্যাগ করা উচিত ছিল, তা করলেন না কেন?

*সূত্রঃ
১) http://www.jugantor.com/current-news/2014/06/01/106465
২) http://www.banglanews24.com/beta/fullnews/bn/295046.html

Wednesday, February 12, 2014

হাফিজ ভাইয়ের আলোকছটা...



আজ www.campuslive24.com এ আমাকে নিয়ে একটি ফিচার এবং একটি নিউজ করলো। আমার বন্ধুদের জন্য সেগুলো এখানে দিয়ে দিলাম, যেনো তোমরা চাইলেই পড়ে আসতে পারো সেখান থেকে, জেনে আসতে পারো আমাকে আরও ভাল করে,

১) শাবি ক্যাম্পাসের প্রিয় হাফিজ ভাইয়ের আলোকছটা... (ফিচার)


২) শাবি ক্যাম্পাসের প্রিয় হাফিজ ভাইয়ের আলোকছটা... (নিউজ)


ধন্যবাদ, এর সাথে সংশ্লিষ্ট সবাইকে।