Showing posts with label সস্তা আবেগ. Show all posts
Showing posts with label সস্তা আবেগ. Show all posts

Thursday, November 21, 2013

সস্তা আবেগ



সস্তা আবেগের মূর্ত প্রকাশ আজ,
'আমি তোমায় ভালোবাসি।'
দেহের ভারে মনের মৃত্যু আজ,
'আমি তোমায় ভালোবাসি।'

কোথাও নেই আজ আর,
সেই প্রত্যাশা, সেই দৃঢ় প্রতিজ্ঞা,
'থাকবোই তোমার পাশে, আমি আমৃত্যু।'

সময়ের পালে চড়ে গায়ে হাওয়া লাগানো,
আজকের এই অনর্থক সম্পর্ক,
আমি তাই- এড়িয়ে চলি।


- ইনামুল হাফিজ লতিফী